Sylhet Today 24 PRINT

মাধবপুর ও চুনারুঘাটে ভারতীয় মদ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন জানান,  বুধবার ভোর রাতে মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য দেবপুর নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

অপরদিকে ওইদিন সকালে চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির নায়েক সুবেদার মোঃ মেছবাহুর নেতৃত্বে একদল বিজিবি সদস্য গোবরখোলা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

তবে মদ উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা যায় নি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.