Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী আহত

মাধবপুর প্রতিনিধি |  ৩০ জুন, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে দূর্বত্তদের হামলায় স্বামি ,স্ত্রী  গুরুতর আহত হয়েছেন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত নাছির মিয়া ও তার স্ত্রী রাবেয়া খাতুন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এ ব্যাপারে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, বুধবার রাতে পূর্ব শক্রতার জের ধরে একদল দুর্বৃত্ত নাছির মিয়ার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দা দিয়ে কুপিয়ে স্বামি স্ত্রীকে গুরুতর আহত করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.