Sylhet Today 24 PRINT

সরকারীকরণ হচ্ছে ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুলাই, ২০১৬

অবশেষে সরকারীকরণ হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ। বৃহস্পতিবার কলেজটি জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মতি জ্ঞাপন করেন। কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ হবে।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

শিক্ষাক্ষেত্রে গোলাপগঞ্জ সিলেটের অন্যান্য উপজেলা থেকে এগিয়ে থাকলেও এতোদিন এই উপজেলায় কোন সরকারি উচ্চ বিদ্যালয় বা কলেজ ছিল না। ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ সরকারিকরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ উপজেলার নবযাত্রা শুরু হলো।

এনিয়ে গত দুইবছরে সিলেটের মোট ৩টি কলেজকে জাতীয়করণের সম্মত্তি জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন থেকে সিলেট জেলার ঐতিহ্যবাহী কলেজগুলোকে জাতীয়করণের দাবি জানানো হলেও কার্যকর কোন উদ্যোগ নেয়া হচ্ছিল না। অবশেষে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের প্রচেষ্ঠায় গত দুইবছরে সিলেট জেলার ৩টি কলেজকে জাতীয়করণের তালিকায় অর্ন্তভূক্ত করা হয়।

এর আগে গত বছরের আগস্টে গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ও জৈন্তাপুর উপজেলার ইমরান আহমদ মহিলা কলেজ সরকারীকরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.