Sylhet Today 24 PRINT

সোমবার সিলেট আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

সিলেটে আসছেন জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ৪ জুলাই  (সোমবার) সিলেট জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও এ অনুষ্ঠানে সিলেট জেলার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদেরকে সম্মাননা প্রদান করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.