Sylhet Today 24 PRINT

পবিত্র জুমাতুল বিদা পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার জুমাতুল বিদা পালন করেছে সিলেটের মুসলিম সম্প্রদায়। সিলেট নগরীর মসজিদগুলোতে বিশেষ মোনাজাত, দেশ-জাতির কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া, মাগফিরাত কামনা করা হয়।

শুক্রবার বা জুমার দিন মুসলমানদের কাছে ধর্মীয় বিবেচনায় বিশেষ দিন। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা মুসলমানদের জন্য অতি মূল্যবান। এদিন তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে জুমাতুল বিদায় দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তাৎপর্যপূর্ণ এ দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাদ্দাসে ইহুদিদের অবৈধ দখলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.