Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশের বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০১৬

শুক্রবার রাতে রাজধানীতে অস্ত্রধারী সন্ত্রাসীরা একটি প্যারিস রেস্টুরেন্টে বিদেশী নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করার ঘটনায় সিলেটে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে পুলিশ।

শুক্রবার রাতে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোতোয়ালী থানার অধীনে ৯টি চেকপোস্টে রয়েছে। সবকটি চেকপোস্টে ভুলেট ফ্রুফ জ্যাকেট পরে পুলিশ সদস্যরা আলার্ট রয়েছেন।

এসময় তিনি জানান, জিম্মি করা হোক আর যত ধরণের হামলা করা হোক সন্ত্রাসী কর্মকাণ্ডে পুলিশ ভীত নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.