Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ট্রাক চাপায় উপ-সহকারী প্রকৌশলীসহ দুই জন নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় পল্লী বিদ্যুত সমিতির উপ-সহকারী প্রকৌশলীসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ১৯ মার্চ, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় পল্লী বিদ্যুত সমিতির উপ-সহকারী প্রকৌশলীসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোড প্রেসক্লাবের সামনে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক পিছন দিক থেকে দুই মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। এসময় স্থানীয় এলাকাবাসী ট্রাকটিকে আটক করে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার শ্রীমঙ্গল হাসপাতালে প্রেরণ করে। নিহত হাবীবুর রহমান মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির উপ-সহকারী প্রকৌশলী এবং অপর আরোহী নিহত শরিফ আহমদ একই দফতরের কম্পিউটার ও ডাটা অপারেটর। তাদের বাড়ী রংপুর ও নীলফামারী জেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.