সিলেটটুডে ডেস্ক | ০২ জুলাই, ২০১৬
সিলেটের ওসমানীনগরে জালাল মিয়া(১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার সাদিপুর ইউপির হলিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। শনিবার (২ জুলাই) ভোরে হলিমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
শনিবার সকালে স্থানীয়রা একই গ্রামের আবুল কালাম খানের খালি বাড়ীর একটি গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় জালালের মৃত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
তবে কি কারণে জালাল আত্মহত্যা করেছে সে ব্যাপারে জানা যায় নি।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।