বিশ্বনাথ প্রতিনিধি | ০২ জুলাই, ২০১৬
প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলার পুরান গাও এবং আনরপুর গ্রামে ১.৮২৪ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে পুরান গাওয়ের ৯০টি ও আনরপুর গ্রামের ৩২টি পরিবার নতুন করে অন্ধকার থেকে আলোর পথে এসেছেন।
শনিবার (২ জুলাই) দুপুরে পুরান গাওয়ের আব্দুল মালিকের বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে আ’লীগ সরকার কাজ করে যাচ্ছে। আর সে কারণেই আ’লীগের উপর আজ দেশের মানুষের আস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্য, যোগাযোগ’সহ সকল খাতে সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরোও বলেন, বিশ্বের সামনে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুপ্ত হত্যা ও জঙ্গি হামলায় লিপ্ত রয়েছেন। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এমন অপকর্মে লিপ্ত রয়েছেন।
উপজেলার রামাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি আশ্রব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ-মোশাহিদ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মণ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আবদুস সালাম ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুল।
এসময় এলাকার মুরব্বী জয়নাল আবেদীন কুদুছ, আশিক আলী, নুরুল ইসলাম, আবদুল হক, মখলিছুর রহমান, মহানগর যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম কবির, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, আ’লীগ নেতা আবদুল মালিক, জমির আলী, রফিক মিয়া, ইয়াসিন আলী, গৌছ আলী, নজরুল ইসলাম, ওয়াহিদুল্লা, সিরাজ উদ্দিন, এলাইচ মিয়া, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা বিশ্বনাথ শাখার সভাপতি বদরুল ইসলাম মহসিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।