Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাবার ড্যামের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দক্ষিণ এশিয়ার বৃহৎ মিছাখালি রাবার ড্যামের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাটে এই রাবার ড্যাম উদ্বোধন করেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চেয়ারম্যান নাসিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ- মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম(শাহানা রব্বানী) প্রমুখ।

পাহাড়ি ঢল থেকে হাওর এলাকার বোরো ফসল রক্ষা করতে ৩৭ কোটি টাকা ব্যয়ে ৫টি স্প্যান বিশিষ্ট ২২০ মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার উচ্চতা সম্পন্ন রাবার ড্যামটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বিএডিসি।

এটি নির্মানের ফলে বিশ্বম্বরপুর উপজেলার আঙ্গুরালী হাওর ও জেলার বৃহত করচার হাওরের ৭ হাজার হেক্টর বোর ফসল অকাল বন্যার ও পাহাড়ি ঢলের হাত থেকে রক্ষা পাবে। এতে হাওরাঞ্চলের কয়েকলক্ষাধিক মানুষ উপকৃত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.