Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে : এমএ মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০১৬

সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, জঙ্গিবাদী সন্ত্রাসীরা জাতির শত্রু। তাদের বিরুদ্ধে সকলে মিলে আন্দোলন গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঢাকায় জঙ্গিবাদের হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের রূহের মাগফেরাত কামনা করছি। আমাদের মাতৃভূমিকে জঙ্গিবাদ মুক্ত করতে হলে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠি জঙ্গিবাদের মাধ্যমে দেশে আতঙ্কের সৃষ্টি করছে। তবে তাদের সেই ষড়যন্ত্র মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। তিনি ছাত্রলীগের ভূয়সী প্রসংশা করে বলেন, তারুন্যের অহঙ্কার ছাত্রলীগের কাছে দেশ অনেক কিছু আশা করে। তাই দেশের জনগণের প্রত্যাশা পূরণে ছাত্রলীগকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রোববার দুপুরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছা তহবিল থেকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির লোকজনের মধ্যে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা ও সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে পৃথক শোকসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন ও ওসি (তদন্ত) খান মোঃ মাইনুল জাকির। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্বরণ ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, কল্যাণ কান্তি রায় সানি, আজমল হোসেন মিঠু, যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিত, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ আহমদ রিয়াদ, পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসলাম উদ্দিন জসিম, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল। এ সময় উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আ.লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সাবেক চেয়ারম্যান আবুল হাসান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুক কামাল সুফি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুব্রত পূরকায়স্থ, যুগ্ম-সম্পাদক মিন্টু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, ছাত্রলীগ নেতা তাজ উদ্দিন লিটন, রাসেল আহমদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সদস্য এমডি মুন্নাসহ দলীয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলটি দলীয় নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। পরে সকল ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়ে পৃথক মতবিনিময় সভায় আগামি এক সপ্তাহের মধ্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রদানের ঘোষনা দেন জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্বরণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.