Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদের বিরুদ্ধে মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

বিএনপি জামাতের মদদপুষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগরীর সিটি পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ইমদাদুল হক জাহেদ, মহানগর ছাত্রীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জামায়াত বিএনপি দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা ছাত্রলীগ কর্মীরা থাকতে এ ধরণের অস্থিতিশীলতা হতে দেওয়া হবে না। তা প্রতিরোধ করা হবে। গত ১ জুলাই রাত ঢাকা গুলশানে যেসব সন্ত্রাসীরা এ ধরণের কাজ করেছে তারা এদেশের শতরু, তাদের মূল শেকড় উদঘাটনে জননেত্রী শেখ হাসিনা যেভাবে অঙ্গিকার করেছেন তা বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ করে যাবে। যাতে এসব সন্ত্রাসীরা এই দেশের মাটিতে মাথা নাড়া না দিয়ে উঠতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.