Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যুবক খুন, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ মার্চ, ২০১৫

মৌলভীবাজারে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জিলা মিয়া (৩৫) সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজাড়াই গ্রামের নানু মিয়ার ছেলে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজাড়াই গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার দায়ে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী সাইমুনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানা যায়, জিলা মিয়ার সঙ্গে একই গ্রামের সাইমুন মিয়ার বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে গ্রামের মছব্বির মিয়ার চায়ের দোকানের সামনে সাইমুন মিয়া লোকজন নিয়ে জিলা মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জিলা মিয়াকে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা জিলা মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহসিন আহমদ জানান, হত্যাকারী সাইমুনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মডেল থানার একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.