জগন্নাথপুর প্রতিনিধি | ০৫ জুলাই, ২০১৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব,অসহায়,এতিম ও পথশিশুদের মধ্যে সামাজিক সংগঠন হিল গ্রুফ জগন্নাথপুর ডিগ্রী কলেজের পক্ষ থেকে "মানবতার কল্যাণে এগিয়ে যাব সম্মুখ পানে" এ স্লোগানকে নিয়ে ৫০ জন গরিব,অসহায়,এতিম ও পথশিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, মঙ্গলবার (৫ জুলাই) জগন্নাথপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হিল গ্রুফের সভাপতি ফুজায়েল আহমদ সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকমল হুসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সমাজসেবক নুরুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়া, মোশারফ হুসেন, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, শিক্ষক কাওছার আহমদ, কলেজ অফিস সহকারী যুবসংকর ও বকুল দাস, শিক্ষানুরাগী রেদুয়ান আহমদ, আনহার আহমদ, মহিনুর রহমান প্রমুখ।
এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।