Sylhet Today 24 PRINT

রোববার সিসিকের ৭নং ওয়ার্ডে উপনির্বাচন

উপ নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০১৫

রোববার সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মূহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত এই ওয়ার্ডের প্রার্থীরা। পুরো ওয়ার্ডজুড়েই বইছে ভোটের হাওয়া। আজ শুক্রবার মধ্যরাতের পরপরই শেষ হয়ে যাবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। তখন শুধু ভোটের প্রতীক্ষা।

সিলেট নগরীর জালালাবাদ, পীরমহল্লা, বনকলাপাড়া, হাজীপাড়া এবং ফাজিলচিস্ত ও লন্ডনীরোডের একাংশ নিয়ে ৭ নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ জনসংখ্যার মধ্যে ভোটার রয়েছেন প্রায় ১৮হাজার। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৪৯ জন, মহিলা ৮ হাজার ৬৫২জন। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজিবুর রহমান নিরুর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। ফলে রোববার উপ নির্বাচনে নতুন প্রতিনিধি বেছে নেবেন ওয়ার্ডবাসী।

৭ নম্বর ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৪টি। ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, আবদুল গফুর আদর্শ ইসলামী বিদ্যালয় ও কলেজ, গৌছ উদ্দিন রেজি: প্রাথমিক বিদ্যালয়, গৌসুল উলুম জামেয়া ইসলামিয়া, পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ ইত্যাদি।

এ ওয়ার্ডে উপ নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। ঠেলাগাড়ি মার্কায় সাবেক কাউন্সিলর নিরুর ভাই মুহিবুর রহমান সাবু, ঘুড়ি মার্কায় আফতাব হোসেন খান, রেডিও প্রতীক নিয়ে সৈয়দ বাহারুল ইসলাম রিপন, লাটিম প্রতীকে মোহাম্মদ সায়ীদ আব্দুল্লাহ এবং ব্যাডমিন্টন প্রতীক নিয়ে লড়ছেন মো. আব্দুল করিম শামীম আহমদ।

শোষ সময়ের প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। ভোটের ফলাফর নিজেদের পক্ষে নিয়ে আসতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.