নিজস্ব প্রতিবেদক | ০৬ জুলাই, ২০১৬
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ থেকে শুরু হচ্ছে। ১৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবারের মতো এবারও নগরীর রিকাবিবাজারে রথযাত্রা উপলক্ষ্যে বসবে সপ্তাহব্যাপী মেলা।
এছাড়া রথ নিয়ে নগরীর বিভিন্ন মন্দির থেকে বেরোবে শোভাযাত্রা।