Sylhet Today 24 PRINT

ন্যাশনাল ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক শাখার ব্যবস্থাপক সম্মেলন

ডেস্ক রিপোর্ট |  ২০ মার্চ, ২০১৫

সিলেট নগরীর মিরাবাজার সিকদার টাওয়ারস্থ ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সিলেট অঞ্চলের আঞ্চলিক শাখার ব্যবস্থাপক সম্মেলন শুক্রবার ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও সিলেট অঞ্চলের (চলতি দায়িত্বে) আঞ্চলিক প্রধান মো. লুৎফুর রহমান এর সভাপত্বিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে সরাসরি মোবাইল সংযোগে সম্মেলনে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসূল হুদা খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর বিন হামিদ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও অর্থ প্রশাসন বিভাগীয় প্রধান কৃষ্ণ কমল ঘোষ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.