Sylhet Today 24 PRINT

মাধবপুরে অগ্নিকান্ডে ৮ দোকান ও বাসা ভস্মীভূত

মাধবপুর প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিম বাজার এলাকার পান পট্টিতে বৃহস্পতিবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাসা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, কেরোসিন তেলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে। সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েছেন। অগ্নিকান্ডে জগদীশ সরকার, লিটন পাল, চন্দন পাল, সেবক রায়, নারায়ণ পাল, প্রবীণ রায়, হেমচন্দ্র ঘোষ ও তপন ঘোষের মুদি দোকান ভস্মীভূত হয়েছে এবং তপন ঘোষের ভাড়াটিয়ার বাসা পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.