Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৬

অসুস্থ শরীরেই বৃহস্পতিবার সকালে সিলেট শাহী ঈদগায়ে ঈদের নামাজে অংশ নেন অর্থমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অর্থমন্ত্রীর ঘনিষ্ট হিসেবে পরিচিত, সিলেট মহানগরের ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ ডায়বেটিকস বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রীকে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন জাবেদ সিরাজ।

তিনি জানান, বুধবার থেকে অর্থমন্ত্রী শারীরিকভাবে সুস্থ বোধ করছিলেন না। বৃহস্পতিবার বিকালে তাঁর ডায়বেটিকস বেড়ে ২৪-এ উঠে যায়। তাৎক্ষণিকভাবে তাকে বাসা থেকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থমন্ত্রী মুহিত বর্তমানে ডা. শিশির বসাক, ডা. শিশির চক্রবর্তী ও ডা. আহবাব আহমদের তত্ত্বাবধানে আছেন বলে হাসপাতাল থেকে জানিয়েছেন জাবেদ সিরাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.