Sylhet Today 24 PRINT

সুস্থ হয়ে ঢাকা ফিরে গেলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০১৬

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঈদের দিন (বহস্পতিবার) হাসপাতালে ভর্তি করা হয়েছিলো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। কিছুটা সুস্থ বোধ করায় শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপর বাসা হয়ে দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরে যান মুহিত।

অর্থমন্ত্রীর ঘনিষ্ট হিসেবে পরিচিত, সিলেট মহানগরের ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান অর্থমন্ত্রী। সেখান থেকে তিনি ধোপাদিঘির পাড়ের নিজ বাসায় আসেন। এরপর দুপুর দেড়টার দিকে ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরে যান।

হঠাৎ ডায়বেটিকস বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রীকে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.