Sylhet Today 24 PRINT

সাবেক চিফ হুইপ শহীদ অসুস্থ, ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০১৬

সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদকে গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার ঢাকায় প্রেরণ করা হয়েছে।  শুক্রবার বিকেল সাড়ে ৫ শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট থেকে হেলিকাপ্টার যোগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

আব্দুস শহীদের ছোট ভাই মোসাদ্দেক আহমেদ মানিক জানান, আব্দুস শহীদ শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত হন। বিকেলে তাঁর অবস্থার অবনতি হলে হেলিকাপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মোসাদ্দেক আহমেদ মানিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.