Sylhet Today 24 PRINT

নগরী থেকে তিন নারীসহ আটক ৮

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৬

সিলেটের লামাবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে তিন নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় তাদের আটক করে কতোয়ালি থানা পুলিশ। নগরীর লামাবাজারের ছায়াতরু ৩০ নম্বর বাসায় পুলিশ অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ।

এসময় তিনি জানান, ওই বাসায় দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ হওয়ার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে এদেরকে আটক করেছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.