Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বজ্রপাতে চার চা শ্রমিক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৬

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতে একই পরিবারের তিন সহোদরসহ চার চা শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আমতলী চা বাগানের শ্রমিক সবিন উড়ার ছেলে সঞ্জয় উড়া (২২) , দ্বিপক উড়া (১৬), বিল্পব উড়া (১৪) এবং পাশের ঘরের দুর্গার মেয়ে রজনী (১১)। এদের মধ্যে  সঞ্জয় উড়া, দ্বিপক উড়া এবং রজনী ঘটনাস্থলেই নিহত হয়।

বিল্পব উড়াকে প্রথমে বাহুবল হাসপাতাল নেয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ  হাসপাতালে ভর্তি করা।

শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ হাসপাতালে বিল্পব উড়া মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আমতলী চা বাগানের বাবু এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮ টার দিকে সবিন উড়ার ঘরে বজ্রপাতে তার তিন ছেলে নিহত হন। এসময় তার পাশের পরিবারের এক মেয়েও মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.