Sylhet Today 24 PRINT

মাধবপুরে নিঁখোজের চার দিন পর টেম্পো চালকের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১০ জুলাই, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা গ্রামে শিবু সরকার (২৫) নামে এক টেম্পু চালক খুন হয়েছেন। তিনি সুরমা গ্রামের অনিল সরকারের ছেলে। শনিবার দুপুরে পুলিশ সুরমা নোয়াহাটি কাটেঙ্গা বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

থানার এসআই আশীষ কুমার মৈত্র জানান, গত ৬ জুলাই (বুধবার) রাত থেকে সে নিখোজ ছিল। শনিবার সকালে কাটেঙ্গা বিলে একটি মরদেহ পরে থাকতে দেখলে পুলিশ কে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করলে তার মা ,বাবা, শিবুর লাশ সনাক্ত করে।

 সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে তার ঘাড়ে, হাতে ,পিটে ,বুকে ,গলায় ধারালো অস্ত্রের আঘাতে চিহৃ রয়েছে। নিহত শিবু সরকার ঋনের দায়ে দায়গ্রস্ত ছিল।

 মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন জানান, ধারনা করা হচ্ছে পরিকল্পীত ভাবে দূর্বত্তরা শিবু কে হত্যা করে বিলে লাশ ফেলে দেয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.