Sylhet Today 24 PRINT

পাঠানটুলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০১৬

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহতের নাম আব্দুল্লাহ অন্তর (৩৫)। তার মূল বাড়ি রাজশাহীতে। তিনি সিলেটের পাঠানটুলা এলাকায় বসবাস করতেন।

জানা যায় আজ রোববার (১০ জুন) দুপুর দেড়টার দিকে পাঠানটুলার পার্কভিউ এলাকার মোহনা ১০৯ নম্বর বাসার সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঠানটুলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন অন্তর। রোববার বাসা ভাড়া নিয়ে মালিকের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তিনি তার বন্ধু আমির হোসেনকে ফোন করে বাসায় যেতে বলেন। আমির হোসেন ওই বাসার সামনে যাওয়ার পর দেখেন কয়েকজন যুবক অন্তরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। পরে আহত অবস্থায় অন্তরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ বলেন, "বাসা ভাড়া সক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।"

জানা যায়, নিহত অন্তর ১৬ বছর আগে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার স্ত্রী রাগীব রাবেয়া মেডিকেল কলেজে নার্স হিসেবে কর্মরত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.