Sylhet Today 24 PRINT

কোনো ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না : সিলেটে এমএ মান্নান

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০১৬

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত সম্মৃদ্ধশালী দেশ গঠন করাই বর্তমান সরকারের লক্ষ্য। যারা সমাজকে নস্ট করতে চায় তারা মানুষ নয়। তারা দেশ ও জাতির শত্রু।

তিনি বলেন, জগন্নাথপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে যারা হামলা চালিয়েছে তাদের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে। কোনো ধরনের সন্ত্রাস সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না।  

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন  সিলেটের উদ্যোগে ৯ দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসুচির অংশ হিসাবে রোববার দুপুর ১২ টায় নগরীর ইস্কন মন্দিরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সেতু বন্ধন সুরক্ষা করে বাংলাদেশকে পৃথিবীর বুকে বাংলাদেশ হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এগিয়ে যেতে হবে আলোকিত পথে।

আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি ও ইস্কন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শ্রীহট্র সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড.দিলীপ কুমার দাশ চৌধুরী,হরেকৃষ্ণ নামহট্র সংঘের সাবেক সভাপতি শ্রী বুদ্ধি গৌর দাস,জগন্নাথপুর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্কন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্শ্রী শ্রীবাস। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন দেবাংমৃত নিতাই দাস।।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.