Sylhet Today 24 PRINT

শখের ছবিয়ালের ঈদ আড্ডা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ জুলাই, ২০১৬

অন লাইনের অন্যতম জনপ্রিয় ফটোগ্রাফি গ্রুপ শখের ছবিয়ালের ঈদ পূর্নমিলনী ও ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়। শখের ছবিয়ালের প্রধান এডমিন ডাঃ এস এস আল আমীন সুমনের পরিচালনায় আড্ডায় উপস্থিত ছিলেন বাপা হবিগঞ্জের সেক্রেটারি তোফাজ্জল সোহেল , শখের ছবিয়ালের  এডমিন মাসুক আহমেদ ও আশরাফুল আজিজ ওয়াফি। ফটোগ্রাফি গ্রুপের ঈদ আড্ডায় ফটোগ্রাফার ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আড্ডা ছিল মুখর।

আড্ডায় অংশগ্রহণকারী সকলের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ১৪ আগস্ট শখের ছবিয়ালের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ফটোওয়াক করতে হাওড় বেষ্টিত বানিয়াচং উপজেলায় নৌবিহার করে হবিগঞ্জের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান বিতঙ্গল আখড়ায় যাওয়া হবে।



শখের ছবিয়ালের এডমিনরা জানান, শখের ছবিয়ালের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ফটোওয়াক উপলক্ষে অতিসত্বর ফেইসবুকে একটি ইভেন্ট খোলা হবে। যার মাধ্যমে শখের ছবিয়ালের সদস্য ও দেশ বিদেশের যে কোনো ফটো প্রেমিক এ ইভেন্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও অংশগ্রহণ করতে পারবেন।  

উল্লেখ্য, ৩ বছর আগে হবিগঞ্জ থেকেই শখের ছবিয়ালের যাত্রা শুরু হয় । বর্তমানে এ ফটোগ্রাফি গ্রুপে দেশ-বিদেশের ৫৭ হাজারের বেশি সদস্য আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.