Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০১৬

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় বাবর আলী (৩৮) নামে এক মোটর সাইকলে আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবর আলীর বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার কসবা গ্রামে। তিনি সিলেটে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সমবায় সমিতিতে (টিএমএসএস) কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসআই মুজিবুর রহমান জানান, সিলেটগামী একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.