নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০১৬
বিপুল পরিমাণ ভারতীয় মদ সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায় সোমবার (১১ জুলাই) দুপুরে গোয়ানঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৯২ বোতল ভারতীয় মদ’সহ সইবুর ইসলাম(২৮), শেখবুল ইসলাম (২৫), ও হাবিবুর রহমান ওরফে ভেঙ্গাই(২০)কে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে এদের আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের গোয়াইনঘাট থানায় মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।