নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০১৬
সিলেটের জৈন্তাপুরে ৪দিন খাঁচায় বন্দি থাকার পর বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধার করল সিলেট বন বিভাগ। লাউয়াই ছড়া সংরক্ষিত বনে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হবে।
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর ১১ জুলাই সোমবার সকাল ১১টায় সিলেট বন বিভাগ উদ্যোগে সারী রেঞ্জ কর্মকর্তা নাসির মোহাম্মদের নেতৃত্বে ডিবির হাওর গ্রামের রসময় বিশ্বাসের ছেলে লীলময় বিশ্বাস (৪৫) বাড়ী হতে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধারে করা হয়। লীলাময় বিশ্বাস জানান- শিশুরা বাঁশ ঝাড় হতে বানরটি আটক করে খেলা করছিল। তিনি দেখতে পেয়ে শিশুদের কবল হতে বানরটি উদ্ধার করেন। পরে বানরটি স্থানীয় সংবাদকর্মীর মাধ্যমে বানরটি বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানান।
সংবাদকর্মীর এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার সারী রেঞ্জ কর্মকর্তা বিষয়টি অবহিত করা হয়। সারী রেঞ্জ কর্মকর্তা নাছির মোহাম্মদ ৪দিন পর ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সারি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্থানীয় দৈনিক সবুজ সিলেটের জৈন্তাপুর প্রতিনিধি মোঃ রেজওয়ান করিম সাব্বির, সাংবাদিক শাহজাহান কবির খাঁন ও রেঞ্জের স্টাফ মাসুদ আলী। রেঞ্জ কর্মকর্তা লীলময় বিশ্বাসের বাড়ীতে পৌঁছালে তিনি অফিসারের কাছে লজ্জাবতী বানরটি তুলে দেন।
এ বিষয়ে নাসির মোহাম্মদ জানান- আমি বিভাগীয় কর্মকর্তার নির্দেশে বানরটি উদ্ধার করলাম। বানরটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন বিভাগীয় স্যারের মাধ্যমে বিলুপ্ত প্রজাতির এই বানরটি লাউয়াই ছড়া সংরক্ষিত বন ভূমিতে অবমুক্ত করা হবে। নিজ হেফাজতে বানরটিকে অক্ষত অবস্থায় রক্ষা করে ৪ দিন লালন পালন করায় লীলময় বিশ্বাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।