Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১০

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ জুলাই, ২০১৬

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর ও উপজেলার মিরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে সরকারি জায়গা নিয়ে কুবাজপুর গ্রামের রাশেদ মিয়া ও আব্দুল আহাদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আব্দুল আহাদ, মিজান মিয়া, আব্দুল ওয়াহিদ, মইফুল বেগম ও লুবনা বেগম। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এদিকে  রোববার রাত ১০ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামের ফরহাদ মিয়া ও জিতু মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ফরহাদ মিয়া, জিতু মিয়াসহ কমপক্ষে আরো ৫ জন আহত হন। আহতদের মধ্যে এক জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.