Sylhet Today 24 PRINT

বিমানবন্দর থানার ওসি গৌসুলকে বদলি

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুলাই, ২০১৬

বিমানবন্দর থানার দ্বায়িত্বপ্রাপ্ত ওসি মোশাররফ হোসেন

সিলেট নগরীর পাঠানটুলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী খুনের ঘটনার একদিন পর সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেনকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কোতয়ালি থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন।

গৌসুলকে এখন মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

তবে বদলির ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, পুলিশ কমিশনারের এক আদেশে গৌসুল হোসেনকে গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে। মূলত থানাগুলোতে পরিদর্শক পদে সিনিয়রদের পর্যায়ক্রমে সরিয়ে জুনিয়র কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় বিমানবন্দর থানার ওসিকে বদলি করা হয়েছে বলেন,এখানে অন্য কোন কারণ নেই।  

বদলির আদেশের পর সোমবার (১০ জুলাই)  মধ্যরাতেই গৌসুল হোসেনের কাছ থেকে মোশাররফ হোসেন দায়িত্ব গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.