Sylhet Today 24 PRINT

নদীতে পড়ে গিয়ে নিখোঁজ সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৬

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলী (৫০) মঙ্গলবার সকালে কাজির বাজার সংলগ্ন সুরমা নদীতে পড়ে গিয়ে নিঁখোজ রয়েছেন। খেয়া পারাপারের সময় তিনি পরে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পলিটেকনিক্যাল ইন্সিটিউটের শিক্ষার্থীরা জানান, হায়দার আলী প্রতিদিন নগরীর উত্তর সুরমা থেকে খেয়া নৌকায় নদী পার হয়ে পলিটেকনিক ইন্সটিটিউটে যেতেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজিরবাজার এলাকায় খেয়া নৌকায় নদী পেরোনোর সময় হঠাৎ তার শরীর খারাপ করে। এসময় তিনি কাঁপতে কাঁপতে নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.