Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতের বাড়ি থেকে পাইপগান ও গুলি উদ্ধার

মাধবপুর প্রতিনিধি  |  ১২ জুলাই, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতের বাড়ি থেকে পাইপগান ও গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে থানা পুলিশ দলগাঁও গ্রামের ডাকাত জামালের বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপগান ও ৪ রাউন্ড গুলি ও ছুরা উদ্ধার করেছে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম জানান, সোমবার বিকেলে দুর্ধর্ষ ডাকাত জামাল ও তার ভাই রুবেল মিয়া কে ঘোনাপাড়া হাওর থেকে জনতার সহযোগীতায় গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী জামাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভিতর মাছায় লুখিয়ে রাখা একটি পাইপগান, ৪ রাউন্ড গুলি ও একটি ছুরা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.