জগন্নাথপুর প্রতিনিধি | ১২ জুলাই, ২০১৬
জগন্নাথপুরে রথযাত্রায় হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখরা প্রাঙ্গনে শ্রী শ্রী জগন্নাথ জিউর ও শ্রী শ্রী বাসুদেব জিউর মন্দির উন্নয়ন এবং পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ৬ জুলাই শ্রী শ্রী জগন্নাথ জিউর ও শ্রী শ্রী বাসুদেব জিউর মন্দির কমিটির উদ্যোগে সার্বজনীন রথযাত্রা অনুষ্ঠানে হামলা ও মামলার প্রতিবাদে জগন্নাথ জিউর আখরা উন্নয়ন কমিটির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্চুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডাঃ শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাসুদেব জিউর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রণব কুমার বণিক, জগন্নাথপুর পৌর হিন্দু বৈদ্য খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি হিরা মোহন দেব, সাংবাদিক এসকে চৌধুরী শিমু, ব্যবসায়ী গণেশ রায়, সুরাই দাস, বিদ্যুৎ দাস, কাজল বণিক, দেবাশিষ দেব দেবু, ছাত্র নেতা কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ।
এ সময় ব্যবসায়ী খোকন সূত্রধর, ধর্মীয় নেতা পরমানন্দ দাস, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দে, ব্যবসায়ী প্রদীপ সূত্রধর, প্রজেশ গোপ, প্রদীপ দেব, দ্বীপক দেব, শুধাংশু সূত্রধর, সুজিত দেব, দেবাশিষ তালুকদার, ধরণী গোপ, বিশ্বজিত পাল, মিঠুন বণিক, সুবল দেব, যিশু রায়, নিখিল দাস, সুমন সূত্রধর, সুবীর সূত্রধর, সুমন ভট্রাচার্য্য, নিউটন দেব, জীবন গোপ, সুবীর দাস, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সদস্য এমডি মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশা লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইসকনদের নাম ভাঙিয়ে একটি চক্র শান্তিপূর্ণ রথযাত্রায় হামলা করে ধর্মী অনুভূতিতে আঘাত করেছে। হামলাকারি ধর্মীয় লেবাসধারীদের চিহিৃত করে দৃষ্ট্রান্তমূলক শাস্তি দিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানী না করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে। এর আগে এ প্রতিবাদ সমাবেশের সংবাদ এলাকায় মাইকিং করে জানানো হয়। এ সময় একই স্থানে আবার পাল্টা সমাবেশের ঘোষণা দিয়ে বাসুদেব নামহট্র সংঘের ব্যানারে মাইকিং করা হলেও তারা কোন সমাবেশ করতে দেখা যায়নি।