Sylhet Today 24 PRINT

শাহাজান উদ্দিন টি২০ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গ্রামতলা নাইট রাইডার্স

বড়লেখা প্রতিনিধি |  ২১ মার্চ, ২০১৫

বড়লেখা উপজেলার অফিস বাজারে শাহাজান উদ্দিন টি২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় নিউ স্টার অফিস বাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গ্রামতলা নাইট রাইডার্স । খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।   

পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সমাজসেবক খন্দকার আজিজুর রহমান পংকির সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি। উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, সমাজসেবক শাহাজান উদ্দিন, তারেক মাহমুদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.