Sylhet Today 24 PRINT

নিখোঁজের একদিন পর সুরমায় ভেসে ওঠলো পলিটেনিকনিকের শিক্ষকের লাশ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০১৬

নিখোঁজের একদিন পর সুরমা নদী থেকে উদ্ধার করা হলো সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলীর গলিত লাশ। বুধবার বিকাল ৫টার দিকে সিলেটের মোল্লারগাও ইউনিয়নের খালোরপাড় এলাকার সুরমা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে নৌকায় করে খেয়া পারাপারের সময় তিনি সুরমা নদীতে পড়ে নিখোঁজ হন।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকালে খালোরপাড় এলাকার সুরমা নদীর পাড়ে একটি লাশ ভেসে যেতে দেখে স্থানীয় এক শিশু লাশটি টেনে তুলে। গলিত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে দক্ষিণ সুরমা থানার এএসআই অরুণের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে লাশটি উদ্ধার করে।

এসময় পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক শীক্ষার্থীরা ও স্থানীয় জনতা লাশের পাশে ভীড় জমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.