Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৬

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ভারতীয় মদসহ আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। ১৩ জুলাই সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ নুরুল হক (৩০)। তিনি সুনামগঞ্জ সদর থানার রংপুর গ্রামের মমিন মিয়ার ছেলে।

জেলার সহকারী পুলিশ সুপার মোঃ বেল্লাল হোসেন মল্লিক এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় ঐ অভিযান পরিচালিত হয়। অভিযানে রঙ্গারচর ইউনিয়নের রংপুর গ্রামে সারপিন মাজারের সামনে থেকে ৩ বোতল এসি ব্ল্যাক হুইস্কি এবং ১২ বোতল অফিসার্স চয়েসসহ ১ জনকে আটক করা হয়।

র‍্যাবের বিবৃতিতে জানানো হয়,  সে (নুরুল) দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.