বিশ্বনাথ প্রতিনিধি | ১৪ জুলাই, ২০১৬
সিলেটের দক্ষিণ সুরমায় বিশ্বনাথের দর্জি আখলিছুর রহমান জালাল হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার সীমান্তবর্তি ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর পয়েন্টে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় জনমঙ্গল ঈদগাহ কমিটি আয়োজিত ওই মানববন্ধনে নিহত জালালের পরিবার-আত্মিয়স্বজন ছাড়াও বিশ্বনাথের অর্ধশত সামাজিক সংগঠনের নেতারা নিজ নিজ ব্যানারে এতে অংশগ্রহণ করেন। এরআগে গত ১০জুলাই রোববার একইভাবে পরবর্তি করনীয় র্শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে জনমঙ্গল ঈদগাহ কমিটি।
বিশ্বনাথ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহেদ, নিহত জালালের মা ফাতেমা খানম, ছোট ভাই হেলাল আহমদ, লালাবাজর ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক, খয়রুল আফিয়ান চৌধুরী চেয়ারম্যান, এলাকার বিশিষ্ট মুরব্বি আবুল কালাম কচির, শেখ মনির মিয়া, শেখ নুর মিয়া, ইজার আলী মেম্বার, ফেরদৌস মেম্বার, ইরন মিয়া, শেখ মোহাম্মদ আজাদ, মাসুক মিয়ামহ অনেকে।
গত ২৩জুন রাতে মোবাইলে ফোন কল পেয়ে বিশ্বনাথের তাজমহররম গ্রামের বসত বাড়ি থেকে বের হয়ে দর্জি আখলিছুর রহমান জালাল আর ফিরে আসেননি। ২৪জুন সকালে বাড়ির পার্শ্ববর্তি দক্ষিণ সুরমা এলাকা থেকে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। ওইদিন রাতে নিহতের ছোটভাই হেলাল আহমদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলা নং (১৮)। ২৬ জুন নিহতের চাচাতো ভাই আব্দুল হান্নানের ছেলে বাবলু (২৫) ও আলা উদ্দিনের ছেলে নজরুল ইসলাম শিপনসহ (২৩) তিনজনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পরবর্তিতে আদালতে এরা দু’জন খুনের রোমহর্ষক বর্ণনা দেয়।