Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৬

দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ-দিরাই সড়কের ঘাগলি এলাকাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকী রাণী দাস (১৩) ঘাগলী নারায়ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে  ঘাগলি গ্রামের যতীন্দ্র দাসের মেয়ে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি বৃহস্পতিবার সকালে স্কুলে যাচ্ছিল। পথে ঘাগলি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়। পরে ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাকীর মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.