Sylhet Today 24 PRINT

বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৬

 সিলেটের আম্বরখানা- বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী সিলেট মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আদিব আহমদ চৌধুরী।

সে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার সাবেক গ্যাস কর্মকর্তা মরহুম সাবের আহমদ চৌধুরীর পুত্র।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে আদিব মোটরসাইকেলযোগে সিলেট ক্যাডেট কলেজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.