নিজস্ব প্রতিবেদক | ১৫ জুলাই, ২০১৬
সিলেটে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করেছে জেলা ও মাহনগর যুবলীগ। এসব সমাবেশ থেকে পাড়ায় পাড়ায় জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনের আহবান জানানো হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান বক্তারা।
শুক্রবার বিকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জেলা যুবলীগ ও শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর যুবলীগ সমাবেশ করে।
মহানগর যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে মোমেন। নগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদারের পরিচালনায় বক্তব্য দেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবির, অ্যাডভোকেট বেলাল হোসেন, নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলুল হক আতিক প্রমুখ।