বিয়ানীবাজার প্রতিনিধি | ১৬ জুলাই, ২০১৬
বিয়ানীবাজার পৌর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শনিবার সকাল ১০টায় জামায়াত নেতা আশিকুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার জানান, জামায়াত নেতা হেলাল উদ্দিনকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন এবং তাকে ঐ মামলায় আটক দেখিয়ে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে