বড়লেখা প্রতিনিধি | ১৬ জুলাই, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ বড়লেখা উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৬ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও স্বেচ্ছাসেবক লীগ বড়লেখা উপজেলা শাখা সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপি।
স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখা সহসভাপতি এড. জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার উদ্দিন আফসার, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু প্রমুখ।
এসময় বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রিপন আহমদ, পৌর কাউন্সিলর আব্দুল মালিক জুনু, মিজানুর রহমান, রেজাউল করিম রেজা, রাহেন পারভেজ রিপন, ইউপি সদস্য হিফজুর রহমান, এনাম আহমদ, শরিফ আহমদ, সুজিত দাস, সাজু, রাজু প্রমুখ।