Sylhet Today 24 PRINT

৫০০ টাকার জাল নোটসহ আটক ১

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ২২ মার্চ, ২০১৫

আটক জালনোট প্রতারকচক্রের সদস্য তারিক আজিজ

জালনোটসহ এক ব্যক্তিকে শ্রীমঙ্গল শহরের নতুনবাজারস্থ মুন হোটেল থেকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

২১ মার্চ সন্ধ্যার পর এস আই রমা প্রসাদ চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালনোট প্রতারক চক্রের একজন আটক করা হয়। আটক ব্যক্তির নাম তারিক আজিজ। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার পানিয়াগা গ্রামে। 

তারিক আজিজ ২১ মার্চ সকাল ১১টার দিকে মুন হোটেলের ১০৩ নং রুম ভাড়া নেয়। ভাড়া নেয়ার সময় হোটেল ম্যানেজারকে ১টি ৫০০ টাকার জাল নোট দিয়ে হোটেল ভাড়া পরিশোধ করে।

হোটেল ম্যানেজার ৫০০ টাকার ঐ নোটটি জাল সনাক্ত করে আলাদা করে রাখেন। তারিক আজিজ রুমে গিয়ে হোটেলের কাজের মহিলাকে ডেকে আরও ১টি ৫০০ টাকার নোট দিয়ে সিগারেট আনতে পাঠায়।

এর মধ্যে এস আই রমা প্রসাদ গোপন সংবাদ পেয়ে মুন হোটেলে গিয়ে তারিক আজিজকে গ্রেফতার করেন।

পরদিন তারিক আজিজকে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-ক ধারায় একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.