Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে জাপা নেতা গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৬

বিশ্বনাথে মারামারি মামলার প্রধান আসামি জাতীয় পার্টি নেতা (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। রবিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের নতুন বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

১২ জুলাই তার নিজ গ্রামে মারামারির ঘটনায় ১৪ জুলাই মৃত ছিদ্দেক আলীর ছেলে জয়নাল মিয়া বাদি হয়ে জাপা নেতা সাইদুর রহমানকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৭)।

বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হাই মারামারি মামলায় সাইদুর রহমানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.