সিলেটটুডে ডেস্ক | ১৮ জুলাই, ২০১৬
সিলেট জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান মারা গেছেন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
রোববার (১৭ জুলাই) ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট শফিকুর রহমান ১৯৭৫ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বহু সমাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের চাচা।
সোমবার (১৮ জুলাই) বাদ জোহর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আজাদুর রহমান আজাদ।
এরপর নগরীর মানিকপীর (রহ) কবরস্থানে তাঁকে দাফন করা হবে।