Sylhet Today 24 PRINT

সাঈদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে গণমিছিল

ডেস্ক রিপোর্ট |  ২২ মার্চ, ২০১৫

শাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র আবু সাঈদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রায়নগরবাসীর উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় রায়নগর পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন প্রদক্ষিন করে কুমারপাড়া পয়েন্টে পথসভায় মিলিত হয়।

মো. মতিন চৌধুরীর সভাপতিত্বে ও মো. ইউনুছ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাহেদ আহমদ, মাসুক গাজী, শিপলু আহমদ,  সোলেমান মিয়া, জামাল উদ্দিন, সারোয়ার, নাচু, সুমন মিয়া, রোমন মিয়া, আউয়াল, লক্ষু, আশরাফুজ্জামান আজম, ছালামিন মিয়া, ফরহাদ, রিপন, আনোয়ার, রিয়াদ, অর্ঘ, নূর মিয়া, পাপ্পু, রাজু মিয়া, নাছিম, কবির প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.