Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে \'জাতীয় মৎস্য সপ্তাহ\' কর্মসূচি পালন

বালাগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৬

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিস ও প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার(১৯ জুলাই) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার অস্থায়ী ইউএনও নাজমুল ইসলাম সরকার।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিকের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া। এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, বালাগঞ্জ সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুনিম, সাংবাদিক রজত দাস ভুলন, শাহাব উদ্দিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ সহ মৎস্য চাষের সাথে সম্পৃক্ত চাষী, খামারী এবং উদ্যোক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.