Sylhet Today 24 PRINT

বড়লেখা ডিগ্রি কলেজ সরকারীকরণ করায় ছাত্রলীগের আনন্দ মিছিল

বড়লেখা প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৬

সরকারীকরণের তালিকায় প্রথমে নাম না থাকলেও পরে আন্দোলনের মুখে বড়লেখা ডিগ্রি কলেজের নামও সরকারীকরণের তালিকায় অন্তর্ভুক্ত করায় বুধবার বড়লেখা পৌর শহরে আনন্দ মিছিল করেছে ডিগ্রি কলেজ ছাত্রলীগ।   

বুধবার (২০ জুলাই) সকালে আনন্দ মিছিলটি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় এতে যোগ দেন পৌর ও উপজেলা ছাত্রলীগ এবং আওয়ামীলীগ নেতারা।

ঐতিহ্যবাহী বড়লেখা ডিগ্রি কলেজকে সরকারীকরণ করায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও হুইপ শাহাব উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন নেতারা।

ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান শোয়েব আহমদ, প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, সহ-সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুদেন আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদরাতুল কাদের আবির ও ছাত্রলীগ নেতা সাইবুর, সামাদ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.